পিডিএফ তৈরির টুল,পছন্দানুযায়ী ডাউনলোড করুন

পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট বা সংক্ষেপে পিডিএফ আমার সবাই ভালোভাবে পরিচিত। এটি সবার পছন্দের একটি স্ট্যান্ডার্ডে পরিনত হয়েছে এর ইজি শেয়ারিং, পাসওয়ার্ড প্রটেকশান এবং এনক্রিপশন অপশনের কারনে। এই অপশনগুলো যদিও ওয়ার্ডে আছে তারপরেও এর ইজি শেয়ারিং অপশনের কারনে এটিকে ইউজাররা বেশি প্রাধান্য দিয়ে থাকে। আরেকটি কারন হল পিডিএফ রিডারগুলো খুবই সহজে পাওয়া যায়। এই সমস্ত কারনেই হয়ত আমাদের অনলাইনের বেশিরভাগ ইবুক গুলো পিডিএফ ফরম্যাট এ পাওয়া যায়।
আপনি হয়ত আপনার তৈরী কোন ডকুমেন্ট পিডিএফ এ কনভার্ট করতে চাইছেন অথবা কোন পিডিএফ ফাইল বানাতে চাইছেন। এখন আপনাদের কাছে এইরকমই কয়েকটা টুল সম্পর্কে ভালভাবে তুলে ধরা হল  - 

প্রিমো পিডিএফ 
পিডিএফ বানানো এবং কনভার্সনের জন্য ব্যবহৃত টুলগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে এই টুল। এটি একটি সম্পূর্ণ ফ্রীওয়্যার যা আপনাকে পিডিএফ বানাতে দিবে এবং কমপক্ষে ৩০০'র চেয়ে বেশি ফরম্যাটের ফাইলকে পিডিএফ এ কনভার্ট করার অপশন দিবে। প্রিন্ট অপশন আছে এরকম যে কোন ধরনের এ্যাপ্লিকেশন থেকে পিডিএফ এ কনভার্ট করার অপশন দেয় এই টুল 
বুলজিপ
বুলজিপ সাধারনত বুলজিপ পিডিএফ প্রিন্টার হিসেবেই পরিচিত। এটি মাউক্রোসফট উইন্ডোজ প্রিন্টার হিসেবে কাজ করে এবং যে কোন উইন্ডোজ এ্যাপ্লিকেশান এর মাধ্যমে ভার্চুয়ালি পিডিএফ ক্রিয়েট করার সূযোগ দিয়ে থাকে। এটি একটি ফ্রীওয়্যার এবং কমার্শিয়াল ব্যবহার এর ক্ষত্রে সর্বোচ্চ ১জন ব্যবহার করতে পারে।
পিডিএফ ক্রিয়েটর 
পিডিএফ ক্রিয়েটর আপনাকে ওয়ার্ড, এক্সেল, স্প্রেডশিট, প্রেজেন্টেশান, ইমেইল, ওয়েবসাইট সহ ভার্চুয়াল যে কোন ফাইল যাতে প্রিন্ট করার অপশন রয়েছে সেই সবগুলো কে পিডিএফ এ কনভার্ট করতে পারে। এটি একটি ভার্চুয়াল প্রিন্টার হিসেবেও কাজ করে এবং যে কোন উইন্ডোজ এ্যাপ্লিকেশান এর সাথে সহজেই ইন্টিগ্রেট হয়ে আপনাকে ব্যবহার করার বাড়তি সুবিধা এনে দিবে। 

ডুপিডিএফ
ডুপিডিএফ ইন্সটলের সময় নিজেকে ভার্চুয়াল প্রিন্টার হিসেবে অটোমেটিক্যালি ইন্সটল করে নেয়। ফরে ইন্সটল হওয়ার সাথে সাথে আপনি আপনার প্রিন্টার এবং ফ্যাক্স লিস্টে ও এটিকে দেখেত পারবেন। পিডিএফ এ রুপান্তরের জন্য আপনাকে নির্দষ্ট ফাইলকে প্রিন্ট টু পিডিএফ এ ক্লিক করলেই কাজ হয়ে যাবে। very simple to use..........

পিডিএফ 995
এটি সাধারনত প্রফেশনাল কোয়ালিটির ডকুমেন্টকে পিডিএফ এ পরিনত করতে ব্যবহার করা হয়ে থাকে এবং এর কোয়ালিটি ও প্রফেশনাল লেভেলের। এর সিম্পল এবং সুন্দর ইন্টারফেস কনভার্সন কে আরো সহজ ও সুন্দর করে তুলেছে। এর মাধ্যমে আপনি যে কোন এ্যাপ্লিকেশান থেকে শুধুমাত্র প্রিন্ট কমান্ডে ওয়ান ক্লিক এ ই কনভার্ট করে ফেলতে পারবেন। এবং আপনির তৈরী করা পিডিএফ যে কোন অপারেটিং সিস্টেমে রিডেবল হয়ে যাবে।
আপনার পছন্দের কনভার্টারটি এখুনি ডাউনলোড করে নিন।
Previous
Next Post »