ভূমিকা
ফটোশপ
গ্রফিক্সের কাজ করার জন্য একটি চমৎকার সফটওয়ার।মাঝে মাঝেই এই সফটওয়ারটি
আপনার লাগবে।তবে যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার বা ওয়েব ডিজাইনার(শাব্দিক
অর্থে) হতে চান তাহলে তো এই সফটওয়ার আপনার নিত্যসঙ্গী।আর কয়েকটি সফটওয়ার
যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর,ফ্ল্যাশ ইত্যাদি শিখে আপনি পূর্নাঙ্গ গ্রাফিক্স
ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন।এই সফটওয়ারটির কাজ শেখা বেশ
সহজ কারন এখানে আপনাকে কোন প্রোগ্রামিং জানতে হবেনা।শুধু ক্লিক করেই
মোটামুটি সব কাজ করতে পারবেন।
আপনি যদি ওয়েব ডেভেলপার
(প্রোগ্রামার) হতে চান তাহলে এর কাজ ভাল না জানলেও চলবে তবে জানা থাকলে
ভাল।এতে করে আপনি আপনার কোন নিজস্ব ওয়েব সাইটে নিজের মত করে কোন
গ্রাফিক্সের কাজ দিতে পারেন।যেমন এই সাইটটিতে আমি ব্যানার,লোগো,ফেবিকন এসব
ফটোশপে তৈরী করে এখানে বসিয়েছি।এছাড়া ফটোশপ দিয়ে ওয়েব পেজও তৈরী করা যায়
এমনকি ওয়েব ফটো অ্যালবামও,এখানে এসবের টিউটোরিয়াল দিয়েছি।
ফটোশপে লেয়ার গুরত্বপূর্ন বিষয়।ফটোশপে কাজ শুরুর আগে লেয়ারর ব্যাপারে জানতে হবে।এবার লেয়ার নিয়ে ব্যাসিক আলোচনা করা যাক।
লেয়ারের প্রথম ব্যবহার শুরু হয় ফটোশপের ৩.০ ভার্সনটি বাজারে আসার পর।লেয়ারগুলি একটি আরেকটির উপর স্বচ্চ পর্দার মত।লেয়ারগুলি একসাথে মিশিয়ে অথবা অন্যভাবেও সাজিয়ে এর ইফেক্ট তৈরী করা যায়।ধরি আমি উপরের লেয়ারে একটি ছবি আকতে চাই,নিচের লেয়ারটি যেমন আছে তেমনই থাকবে কিন্তু উপরের লেয়ারের অঙ্কিত ইফেক্টটি এ লেয়ারে দেখা যাবে।কোন ছবিতে কোন পরিবর্তন না এনে যেকোন ধরনের ইফেক্ট যোগ করার সুবিধা ফটোশপ দিতে পারে।
*
যখন কোন নতুন ছবি বা ডকুমেন্ট খুলি তখন এটা একটা লেয়ারে থাকে,নিজস্ব লেয়ার
এটা অমরা দেখি।এটাকে সাধারনত ব্যাকগ্রাউন্ড লেয়ার বলে এবং এই লেয়ার
প্যালেটটি ডানদিকে নিচের দিকে থাকে।লেয়ার প্যালেটটি ফটোশপের কন্ট্রোল প্যানেল।লেয়ার গুলি একটি আরেকটির উপর রাখা যায়,সরানো যায় ক্লিকের মাধ্যমে অথবা মাউস দিয়ে ড্রাগিং করেও করা যায়।
লেয়ার তৈরী করা-
লেয়ার তৈরীর কয়েকটি পদ্ধতি আছে,সধারনত প্যালেটের নিচে ডান দিকে "Create new Layer" আইকনে ক্লিক করে লেয়ার তৈরী করা যায়।এছাড়া Layer মেনু থেকে new ->layer সিলেক্ট করেও নতুন লেয়ার তৈরী করা যায়।উল্লেখ্য এখানে নতুন লেয়ার তৈরীর কিবোর্ড শর্টকাটও দেখতে পাব।
লেয়ার লুকানো/hide করা
লেয়ার সংযুক্ত করা/linking layer
লেয়ারগুলি একত্রে সংযুক্ত করা যায়।এটা দরকার হয় যখন move tool
এর সাহায্যে লেয়ার বা কোন বস্তু সরানো হয়।লেয়ারের সংযুক্ততা একটি আরেকটিকে
ধরে রাখে।একটি সরালে অন্যটিও সাথে(সরে) যায়। লেয়ারগুলি সংযুক্ত করা যায়
eye আইকনের পরেই vacant box এ ক্লিক করে।
লেয়ার সিলেক্ট করা
সম্পূর্ন লেয়ার সিলেক্ট করা যায় Ctrl+Click করে।
ফটোশপ মারকিউ টুল টিউটোরিয়াল (Photoshop Marquee Tool)
ফটোশপ গ্রাডিয়েন্ট টুল টিউটোরিয়াল (Photoshop Gradient Tool)
ফটোশপ পেইন্ট বাকেট টুল টিউটোরিয়াল (Photoshop paint Bucket Tool)
|